শনিবার ৪ জুলাই ২০২৬ - ১১:২৭
“শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.)’র বিদায় অনুষ্ঠান একটি বৈশ্বিক ঘটনা”: ইরাকের নাজাফ শহরের জুমার খতিব

ইরাকের ধর্মীয় নগরী নাজাফে আশরাফের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যিদ সদরুদ্দিন ক্ববানচি বলেছেন— আজ আমরা একটি বৈশ্বিক ঘটনার সাক্ষী। সেটি হলো সমসাময়িক ইতিহাসের অন্যতম বৃহৎ বিপ্লবের নেতার বিদায় ও জানাজা অনুষ্ঠান। তিনি এমন একজন ধর্মীয় ও রাজনৈতিক নেতা ছিলেন, যিনি দীর্ঘ ৩৭ বছর ধরে একটি বিপ্লব ও রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন এবং শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে শাহাদাত বরণ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যিদ সদরুদ্দিন ক্ববানচি বলেন, আজ এই মহান শহীদের সঙ্গে বিদায়ের সূচনা হচ্ছে। ইরানের জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে, তারা কেবল একটি মরদেহকে বিদায় জানাচ্ছে না; বরং একটি আদর্শ, একটি বিপ্লব এবং একটি ঐতিহাসিক দায়িত্ববোধকে সম্মান জানাচ্ছে। এটি কোনো ব্যক্তির বিদায় নয়, বরং একটি চেতনা ও আন্দোলনের ধারাবাহিকতার ঘোষণা।

তিনি আরও বলেন, আজ একদিকে ইরানের জনগণের ঐক্য ও সংহতি, অন্যদিকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করছে যে, বৈশ্বিক চাপ ও সংঘাতের মুখেও এই অবস্থান অটুট রয়েছে।

নাজাফের জুমার খতিব এ প্রসঙ্গে হযরত জয়নাব (সা.আ.)-এর সেই ঐতিহাসিক বক্তব্য স্মরণ করেন, যা তিনি ইয়াজিদের দরবারে উচ্চারণ করেছিলেন। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়— দমন-পীড়ন ও নিপীড়ন কখনো আদর্শ ও বিশ্বাসকে মুছে ফেলতে পারেনি।

তিনি আরও বলেন, ইরাকের জনগণ ইরানের জনগণের প্রতি সংহতির বার্তা জানাচ্ছে এবং এই দুঃখ ও পরীক্ষার সময়ে নিজেদেরকে তাদের পাশে মনে করছে।

ইরাকের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান
ইরাকের বিভিন্ন গোত্র, সামাজিক শক্তি এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান, যেন তারা এই বিদায় অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

তিনি আশুরার চেতনা স্মরণ করে বলেন— “মৃত্যু সত্যকে পরাজিত করতে পারে না। যেমন ইমাম হুসাইন (আ.) চিরন্তন আদর্শের প্রতীক হয়ে আছেন, তেমনি সময়ের প্রবাহে সত্য, আত্মত্যাগ ও শাহাদাতের স্মৃতি আরও উজ্জ্বল হয়ে ওঠে।”

অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি দুর্নীতিবিরোধী অভিযান এবং বৃহৎ আর্থিক অনিয়মের তদন্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন—

১. অন্যান্য দুর্নীতির মামলারও পূর্ণাঙ্গ তদন্ত,

২. বিচার বিভাগের দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা,

৩. জনগণের কল্যাণে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার, বিশেষ করে হাসপাতাল, বিদ্যালয় এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ।

সিরিয়ার শিয়াদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সিরিয়ায় শিয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন যে, বিভিন্ন সাম্প্রদায়িক ও সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, “আহলে বাইতের অনুসারীদের জন্য আমরা আল্লাহর সাহায্য ও সুরক্ষা কামনা করি। সকল সংকট ও দুর্দশায় আমাদের ভরসা একমাত্র আল্লাহ।”

ধর্মীয় খুতবার অংশ
ধর্মীয় আলোচনায় তিনি তাকওয়া ও ধৈর্যের গুরুত্ব তুলে ধরেন এবং -এর সূরা আলে ইমরানের ১২০ নম্বর আয়াতের আলোকে বলেন, ধৈর্য ও তাকওয়া বিজয়ের মৌলিক উপাদান।

তিনি উল্লেখ করেন যে, এই নীতি -এর আন্দোলন এবং কারবালার ঘটনাপ্রবাহে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

খুতবার শেষাংশে তিনি ইসলামী বর্ণনা ও ঐতিহাসিক সূত্রের আলোকে কারবালার কিছু অলৌকিক ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন এবং আহলে বাইতের মর্যাদা ও গুরুত্বের ওপর আলোকপাত করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha